Web Analytics

অ্যান্ডি বার্নহ্যাম শুক্রবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের লেবার পার্টির নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, এরপর তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যাম এমন সময়ে নেতৃত্ব নিচ্ছেন, যখন দেশটি ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ সরকারি ঋণ, সংকটে থাকা এনএইচএস এবং গভীর রাজনৈতিক বিভাজনের মতো দীর্ঘমেয়াদি সমস্যার মুখোমুখি।

লন্ডনের কেন্দ্রস্থলে লেবার পার্টির বিশেষ সম্মেলনে দেওয়া ভাষণে বার্নহ্যাম বলেন, রাজনীতি এতদিন যে বড় বিষয়গুলো উপেক্ষা করেছে, সেগুলো সমাধানে সাহস দেখাতে হবে। তিনি মানুষের মধ্যে আশা ফিরিয়ে আনা, স্থানীয় সম্প্রদায়ের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং ব্যবসাবান্ধব কিন্তু লেবার আদর্শনিষ্ঠ সরকার গঠনের প্রতিশ্রুতি দেন।

তিনি ১৯৮০-এর দশকে মার্গারেট থ্যাচারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, গত ৪০ বছরের প্রশাসনিক ধারা থেকে ভিন্ন এক নতুন পথে দেশকে এগিয়ে নেওয়ার সময় এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।