Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিলে আগুন ও সেখান থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার কারণে তীব্র বায়ু দূষণের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংশ্লিষ্ট বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পে বর্জ্য পোড়ানোর মাধ্যমে সৃষ্ট ধোঁয়া ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা দিতে হবে। স্থানীয় সরকার ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক ও জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ জানান, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত স্থানে ময়লা ফেলা ও পোড়ানো নিষিদ্ধ, অথচ সিটি করপোরেশনের প্রকল্পই এখন দূষণের প্রধান উৎসে পরিণত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।