কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় এক হাজার কেজি সামুদ্রিক মাছ ও ৩৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ করা বোটে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল পাওয়া যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দ করা বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং মুচলেকা নিয়ে মালিকদের কাছে বোট হস্তান্তর করা হয়। অবৈধ ট্রলিং জাল ধ্বংস করা হয় এবং জব্দ মাছ নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।