Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় বনানীর শেরাটন হোটেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। দলের আমির ডা. শফিকুর রহমান ইশতেহারটি উপস্থাপন করেন। এতে আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ২৬টি অগ্রাধিকার ক্ষেত্র এবং আট ভাগে বিভক্ত ৪১ দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ স্লোগানে ঘোষিত ইশতেহারে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে। এতে সুশাসন, নারীর নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি, এবং সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

জামায়াতে ইসলামী ইশতেহারটিকে বাস্তবসম্মত ও গবেষণাভিত্তিক কর্মপরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে, যা স্বল্পমেয়াদি লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা প্রদান করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।