Web Analytics

জুলাই বিপ্লবে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ জানিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান ও শহীদ রমিজ উদ্দিনের বাবা রকিবুল আহমেদসহ অনেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন। এতে ন্যায়বিচার নিশ্চিত করা ও জুলাই আন্দোলনের চেতনার প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে রায় পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তা রায়ে যথাযথভাবে প্রতিফলিত হয়নি, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থী। এতে আরও উল্লেখ করা হয়, প্রধান অপরাধীদের অপর্যাপ্ত শাস্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃত্যুদণ্ড ভবিষ্যতে রায়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। শহীদ পরিবারগুলো মনে করে, এই রায় জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী এবং এতে ১,৪০০ শহীদ পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, এই রায় ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে ট্রাইব্যুনাল ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে তিন থেকে ছয় বছরের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।