Web Analytics

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা–২০২৬’ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাকে আটক করে পল্টন থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

শুনানিতে জামাল উদ্দীনের পক্ষে অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানী যুক্তি উপস্থাপন করেন, আর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এবং আসামি ডিভিশন চাইলে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজনৈতিক কর্মসূচিতে হেনস্তার শিকার হয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।