Web Analytics

ভয়াবহ বন্যায় ১১৩০ জনের বেশি মানুষের মৃত্যুর পর ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই আহ্বান জানিয়ে সহায়তাকে করুণা নয়, বরং নৈতিক দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন। দ্য কাঠমান্ডু পোস্টের বরাতে বুধবার, ২ সেপ্টেম্বর টাইমস নাউ এ তথ্য নিশ্চিত করে।

খানাল বলেন, কার্বন ডাই অক্সাইড নির্গমনে এগিয়ে থাকা দেশগুলোর নেপালের মতো ঝুঁকিপূর্ণ রাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। কান্তিপুর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুর্যোগটিকে ‘পাহাড়ি সুনামি’র সঙ্গে তুলনা করেন এবং বলেন, অন্যদের সৃষ্ট সংকটের চরম মূল্য দিচ্ছে নেপাল।

খানালের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক নির্গমনে নেপালের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ। দেশটি জলবায়ু কূটনীতিতে পরিবর্তন এনে দানের বদলে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করছে। নেপাল ইতিমধ্যে আন্তর্জাতিক সহযোগীদের কাছে ক্ষতিপূরণের দাবি পাঠিয়েছে এবং আন্তর্জাতিক ফোরামে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।