গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। মহাসড়কের দুই পাশের ড্রেন ময়লা, পলিথিন, প্লাস্টিক ও পচনশীল বর্জ্যে ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই দুর্গন্ধযুক্ত কালো পানি সড়কে উঠে আসছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
সম্প্রতি শ্রীপুর পৌর প্রশাসন ড্রেন পরিষ্কারের কাজ শুরু করলেও উত্তোলিত বর্জ্য মহাসড়কের পাশে স্তূপ করে রাখায় সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানিতে এসব বর্জ্য আবার ড্রেনে ফিরে যাচ্ছে, ফলে পরিষ্কারের সুফল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ী ও পরিবহন চালকরা জানান, জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা জানান, মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।