Web Analytics

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের তৃতীয় চেষ্টাও রোববার ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এদিন দুপুরে ১০ নারী ও শিশুকে বাংলাদেশের শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। তিন শিশু ও দুই নারীসহ ওই ১০ জন খোলা আকাশের নিচে অবস্থান করে দিন-রাত অমানবিকভাবে কাটাচ্ছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে বিএসএফ প্রথমবার ওই ১০ জনকে পুশইনের চেষ্টা করে, এরপর কয়েক দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিএসএফ আবারও তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ তাদের নিয়ে সরে যায়।

পুশইনের শিকার আব্দুস সালাম জানান, তাদের খাবার ও পানি শেষ হয়ে গেছে এবং কেউ কোনো সহায়তা দিচ্ছে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।