Web Analytics

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বোর্ড এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছে। শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনীর চারটি রয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ফল বিপর্যয়ের পেছনে একাডেমিক বা প্রশাসনিক কোনো গাফিলতি আছে কি না, তা যাচাই করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বোর্ডের চিঠিতে বিধি অনুযায়ী কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক নথিপত্র নিয়ে নির্ধারিত তারিখে সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে জরুরি সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে পাসের হার ১০ শতাংশ এবং লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১০ দশমিক ০৮ শতাংশ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।