Web Analytics

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ওসি আব্দুল্লা-হিল-জামান ও পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিভিআর, ৪৩ ইঞ্চি মনিটর, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন বিদ্যুৎপাড়া এলাকার জালাল হোসেন জয় (৩৬) ও চামটারপাড়ার আল মামুন শুভ (৩০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও নজরদারি সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আব্দুল্লা-হিল-জামান জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।