Web Analytics

বুধবার জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল বক্তব্য দেওয়ার আগে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিরোধী দলকে ধন্যবাদ জানান সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পে সমর্থন দেওয়ার জন্য। তিনি বলেন, ভবিষ্যতে স্বৈরতন্ত্র রুখতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।

এর আগে তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নিহত অগণিত মানুষের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা শহীদদের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন এবং তালিকা প্রণয়নে রাজনৈতিক প্রভাব আনা হয়েছিল। পরবর্তীতেও এই তালিকা তৈরিতে নানা জটিলতা দেখা দেয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যে মুক্তিযুদ্ধের আত্মত্যাগের স্মৃতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্য ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার বার্তা উঠে আসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।