চীন জানিয়েছে, তারা প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিকচালিত সাবমেরিন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে পিপলস লিবারেশন আর্মি নেভির একটি কৌশলগত সাবমেরিন প্রশিক্ষণধর্মী সিমুলেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত জলসীমায় উৎক্ষেপণ করে এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। এর আগে অঞ্চলটির কয়েকটি দেশ সতর্ক করেছিল যে চীন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
চীন জানিয়েছে, এটি তাদের বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই অবহিত করা হয়েছিল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে এই উৎক্ষেপণকে বেইজিংয়ের সামরিক সক্ষমতার বিরল প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে নিরাপত্তা অংশীদার হিসেবে প্রভাবশালী। জাপানসহ কয়েকটি দেশ এই উৎক্ষেপণের সমালোচনা করেছে এবং টোকিও জানিয়েছে, তারা চীনকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।
একই দিনে চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়া শুরু হওয়ার কথা থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সেই মহড়ার অংশ ছিল কি না, তা স্পষ্ট নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।