Web Analytics

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ রাজধানীর বাইরের অপরাধীরা যেন ঢাকায় এসে অপরাধ করতে না পারে, সে জন্য সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ঢাকায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলেন।

কমিশনার আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথি তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন, যাতে প্রয়োজনে দ্রুত তথ্য পাওয়া যায়। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিক ব্যবহারের নির্দেশও দেন তিনি। মাদক কারবারি, চোরাকারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী ধরতে মোবাইল ও ফুট পেট্রোল, চেকপোস্ট এবং সাদাপোশাকে অভিযান বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

পল্লবী ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন কমিশনার। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসিয়ে সেন্ট্রাল ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে সমন্বয়ে অপরাধী শনাক্তের কথাও বলেন তিনি। সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। আগস্টে আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ভালো কাজের জন্য বিভিন্ন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।