Web Analytics

ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যে সামরিক হামলার মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠীকে উৎখাত করা সম্ভব। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষক এই ধারণাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। ম্যালকম এইচ কের কার্নেগি মিডল ইস্ট সেন্টারের পরিচালক মাহা ইয়াহইয়া বলেন, ইরানে এমন কোনো সংগঠিত বিরোধী শক্তি নেই যারা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে পারে। বরং বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক কাঠামো ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতা বিভাজনের আশঙ্কা রয়েছে।

ইয়াহইয়া জানান, বর্তমানে ঘোষিত একমাত্র বিরোধী নেতা হলেন সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলাভির ছেলে, যিনি দেশের বাইরে অবস্থান করছেন। তিনি কুর্দি নেতৃত্বাধীন কোনো গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেও ভ্রান্ত বলে উল্লেখ করেন।

তার মতে, সামনের দিনগুলোতে ইরানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে পারে এবং সংঘাত শেষে তেহরান সরকার ভিন্নমতাবলম্বীদের ওপর আরও দমননীতি চালাতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।