Web Analytics

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার অবৈধভাবে মজুত ডিজেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকার যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এ অভিযান পরিচালিত হয়। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। অভিযানের সময় তিনটি তেলের ট্যাংকে অবৈধভাবে মজুত অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।

বাগেরহাট জেলা প্রশাসক জানিয়েছেন, অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।