বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার বৈঠকের পর এই ঘোষণা আসে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এয়ারট্রাঙ্ক ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যমে বলেন, এই বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক কেন্দ্র হিসেবে অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সহায়তা এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস জানান, এয়ারট্রাঙ্ক রাজ্যে প্রায় দুই ট্রিলিয়ন রুপি বিনিয়োগে তিন গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার হাব তৈরি করবে। এয়ারট্রাঙ্ক বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে কার্যক্রম সম্প্রসারণ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।