Web Analytics

একীভূত পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা মুনাফা ছাড়া তাঁদের জমার পুরো মূল অর্থ তুলতে পারবেন। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানত ফেরত দেওয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে এবং মঙ্গলবার থেকে শাখায় আবেদন নেওয়া হবে।

এই সুবিধার আওতায় চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি হিসাবের শুধু আসল অর্থ উত্তোলন করা যাবে। আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএস থেকে গ্রাহকেরা মূল টাকা তুলতে পারবেন। তবে এ সুবিধা নিলে তা ব্যাংকের সঙ্গে আমানতকারীর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য হবে; পরে মুনাফা বা অন্য কোনো অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না।

অর্থ পরিশোধের আগে কোনো আমানতকারীর পাঁচ ব্যাংকের যেকোনোটিতে দায় থাকলে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে। যাঁরা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তাঁরা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।