Web Analytics

কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে এক বিস্ফোরণে জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। তার সহকর্মী লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েতে যান জাহেদ হোসেন। কিছুদিন পর ছুটিতে দেশে ফেরার কথা ছিল তার। তবে এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা ঘোষণা দেয়নি।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের কারণ ও তদন্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না হওয়ায় ঘটনাটি ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।