Web Analytics

গুরুতর অপরাধ করে বিদেশে পালানো ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এআইভিত্তিক ডিজিটাল নজরদারি চালু করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চালু এই ব্যবস্থায় এআইচালিত সিসিটিভি, ফেসিয়াল রিকগনিশন এবং উচ্চ সংবেদনশীল সোনা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সন্দেহভাজনের ছবি থাকলে বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে সিস্টেম মুখমণ্ডল মিলিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তা পাঠাতে পারে।

অ্যারাইভাল ও ডিপার্চার টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশন কাউন্টার এবং কার্গো ভিলেজের মতো স্পর্শকাতর স্থানে বসানো ক্যামেরা এই নজরদারির অংশ। পাসপোর্ট ছাড়া বা ভিন্ন পরিচয়পত্রে দেশ ছাড়ার চেষ্টা করলেও তদন্তকারী কর্মকর্তা ছবি সরবরাহ করলে প্রযুক্তি শনাক্তকরণে কাজ করবে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। দীর্ঘক্ষণ অস্বাভাবিক আচরণ কিংবা পরিত্যক্ত বস্তু থাকলেও স্বয়ংক্রিয় সতর্কতা দেওয়ার কথা বলা হয়েছে।

সোনা তরল, পেস্ট বা শরীরের বিশেষ অংশে লুকিয়ে পাচারের কৌশল ঠেকাতে আধুনিক গোল্ড ডিটেকশন যন্ত্র ব্যবহারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বেবিচকের সদস্য এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিভিন্ন সরকারি সংস্থা নিজস্ব অর্থায়নে প্রযুক্তি ব্যবহার করছে এবং গত দু-আড়াই বছরে অপরাধীদের আইনের আওতায় আনতে সাফল্য এসেছে। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ সার্বক্ষণিক উচ্চপ্রযুক্তির নজরদারির কথা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।