Web Analytics

চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

গত ৩০ মার্চ মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়। অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অসুস্থতার খবর জানার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং সহায়তা দিতে অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য ও বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।