Web Analytics

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, আর এরই মধ্যে ফুটবল উন্মাদনায় কাঁপছে নিউইয়র্ক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি আয়োজক শহরের মধ্যে সবচেয়ে আলোচিত শহর এখন নিউইয়র্ক। রাস্তা, পার্ক, শপিং সেন্টার ও ক্রীড়াঙ্গনজুড়ে উৎসবের আমেজে ভরপুর শহরটি যেন অস্থায়ীভাবে বিশ্ব ফুটবলের রাজধানীতে পরিণত হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম’। এখানে ১৩ জুন ব্রাজিল ও মরক্কোর ম্যাচসহ আটটি খেলা অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ১৯ জুলাইয়ের ফাইনাল।

স্টেডিয়ামটি নতুনভাবে সাজানো হয়েছে, যেখানে কৃত্রিম টার্ফের পরিবর্তে নর্থ ক্যারোলিনা থেকে আনা প্রাকৃতিক ‘তাহোমা ৩১ বারমুডা’ ঘাস বসানো হয়েছে। ৮০ হাজারেরও বেশি দর্শক খেলা উপভোগ করতে পারবেন। যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য শহরজুড়ে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৭ দিনব্যাপী ফ্যান ফেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে পারফর্ম করবেন নাস ও ওয়াইক্লেফ জিন।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্ক অঞ্চলে প্রায় ৩ থেকে ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, যা হোটেল, পরিবহন, পর্যটন ও খুচরা ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।