Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে আরও ৬১টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। সর্বশেষ সংযোজনের পর তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২১৪টিতে। প্রতিষ্ঠানগুলো ১১টি দেশে নিবন্ধিত হলেও বড় অংশ ইসরাইলভিত্তিক।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালে প্রথম তালিকাটি প্রকাশ করা হয়। এর উদ্দেশ্য ইসরাইলি বসতিগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা কোম্পানিগুলোর কর্মকাণ্ড প্রকাশ্যে আনা; প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তালিকাটির নেই। গত বছর তালিকাভুক্ত ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে এবার পাঁচটিকে বাদ দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, নতুন প্রতিবেদনটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা এবং মানবাধিকার সুরক্ষায় তাদের দায়িত্ব রয়েছে। ইসরাইল এ পদক্ষেপ প্রত্যাখ্যান করে মিত্র দেশগুলোর প্রতি সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তির বিষয়ে জানানো হয়েছে এবং তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।