Web Analytics

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা মঙ্গলবার রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠকে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ আগামী দিনে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করে। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।