Web Analytics

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় সুযোগ। তিনি ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও লব্ধ জ্ঞান মূল্যায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সচিব বলেন, অনেক দেশের সম্পদ ও অর্থ থাকলেও তাদের মানবসম্পদ নেই। কিন্তু বাংলাদেশের প্রায় ৬৫ শতাংশ তরুণ জনসংখ্যা রয়েছে, যা দেশের সবচেয়ে বড় শক্তি। এই তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সব সমস্যার সমাধান দিতে পারে না; এটি পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে মানুষ। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।