Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আন্দোলনের নামে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টিতে প্রতিবেশী দেশের মদত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তাঁর ভাষ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশনায় পলাতক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।

রিজভী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলছে এবং মজুরি বোর্ডের বিষয়েও আশ্বাস দিয়েছে; প্রকৃত শ্রমিকেরা এখন আন্দোলনে নেই। তাঁর অভিযোগ, উসকানিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গার্মেন্টসে আগুন দিচ্ছে, কারখানা বন্ধ করছে এবং মানুষ হত্যা করছে। তিনি বলেন, পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীদের ছবি তুলতে গিয়ে তৌফিক নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিএনপির এই নেতা দাবি করেন, সম্প্রতি গ্রেপ্তার ১১ জনই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী; তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদকও রয়েছেন। তিনি আগ্রাসী ও আধিপত্যবাদী শক্তি এবং তাদের স্থানীয় এজেন্টদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে মীর মো. হেলাল উদ্দিন, সাঈদ আল নোমান ও মাহবুবের রহমান শামিমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।