Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার দুপুরে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। সদর উপজেলার আলিম নগর ঘাট এলাকায় গোসল করতে নেমে সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী রিফাত (১৬) ও রাসেল (১৭) পানিতে তলিয়ে যায়। অন্যদিকে পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের মো. সাকিরুল ইসলাম (৩০) মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধারে চেষ্টা শুরু করলে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাতে যোগ দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে এবং দুই নদীতেই সন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।