Web Analytics

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর নেতৃত্বে গবেষকেরা তিতা কফির মতো প্রথমে অপছন্দের স্বাদ পরে কেন ভালো লাগতে পারে, তার একটি সম্ভাব্য জৈবিক ব্যাখ্যা দিয়েছেন। ৪ নভেম্বর নেচার সাময়িকীতে প্রকাশিত ‘দ্য নিউরাল বেসিস অব ফ্লেভার-নিউট্রিয়েন্ট লার্নিং’ গবেষণাটি অন্ত্রের পুষ্টিসংকেত কীভাবে মস্তিষ্কে খাদ্যপছন্দ গঠনে ভূমিকা রাখে, তা বিশ্লেষণ করেছে।

গবেষকদের ভাষায়, এই প্রক্রিয়ার নাম ফ্লেভার-নিউট্রিয়েন্ট লার্নিং। খাবার খাওয়ার পর শরীর যে পুষ্টি পায়, মস্তিষ্ক ধীরে ধীরে সেই উপকারের সঙ্গে খাবারের স্বাদকে যুক্ত করে। অন্ত্র থেকে আসা পুষ্টির সংকেত বেসোল্যাটারাল অ্যামিগডালায় দীর্ঘস্থায়ী ডোপামিন প্রতিক্রিয়া তৈরি করে বলে গবেষণায় দেখা গেছে। মস্তিষ্কের এই অংশ শেখা, আবেগ ও অভিজ্ঞতার মূল্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত।

ইঁদুরের পরীক্ষায় অন্ত্র থেকে মস্তিষ্কে ডোপামিন পৌঁছানোর স্নায়ুপথ বন্ধ করলে স্বাদ ও পুষ্টিগত পুরস্কারের সম্পর্ক শেখার ক্ষমতা কমে যায়। বিপরীতে, ক্যালরিবিহীন স্বাদের সঙ্গে কৃত্রিমভাবে ওই পথ সক্রিয় করলে ইঁদুরের সেই স্বাদের প্রতি পছন্দ তৈরি হয়। আগের মানব মস্তিষ্ক-ইমেজিং তথ্যেও অনুরূপ অঞ্চলে কার্যক্রম বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। তবে গবেষকেরা বলেছেন, মানুষের কফি পছন্দের একমাত্র কারণ এই সংকেত—তা গবেষণাটি প্রমাণ করেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।