Web Analytics

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেছেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ এবং কোরআনে হারাম। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের জন্যও মাদক হারাম। শুক্রবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সংসদে মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত আইনে মাদকসংক্রান্ত অপরাধে ন্যূনতম দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে এবং মামলার রায় না হওয়া পর্যন্ত জামিন না দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। তিনি বলেন, প্রয়োজনে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী ও কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

জালাল উদ্দিন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানান। তিনি তরুণদের সচেতন হতে এবং অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।