Web Analytics

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ হত্যার ঘটনায় দায়ীদের বিশ্বজুড়ে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইরান। নাসরাল্লাহর মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে লেবাননে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাসরাল্লাহ হত্যাকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। তেহরান বিশ্বের দেশগুলোর প্রতি তাদের নৈতিক ও আন্তর্জাতিক আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে, যাতে দায়ীদের বিচারের মুখোমুখি করা এবং শাস্তি দেওয়া হয়।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সময় পেরিয়ে যাওয়া কিংবা অপরাধের পুনরাবৃত্তি ও সংখ্যা বৃদ্ধি—কোনোটিই ন্যায়বিচার এবং অপরাধীদের শাস্তির দাবি দুর্বল করবে না। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।