Web Analytics

ইসরাইলি যুদ্ধবিমান মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এটি শহরের দক্ষিণাঞ্চলে তৃতীয় দফা হামলা। এবার লক্ষ্যবস্তু ছিল বুর্জ আল-বারাজনেহ এলাকার আনসার স্টেডিয়ামের কাছে পুরোনো বিমানবন্দর সড়ক, যা বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত।

লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আজিজ জানিয়েছেন, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং মূল যাতায়াত পথ সচল আছে। প্রতিবেদনে হামলার পর কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করা হয়নি।

বিমান হামলার পরও বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।