Web Analytics

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে গোপালগঞ্জের ৯৭ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ এবং লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হিসাব জব্দের কার্যক্রম শুরু হয়েছে।

তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহারসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নাম রয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ৯৭ জনের মধ্যে কোটালীপাড়ার ৩২ জন, কাশিয়ানীর ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন ও মুকসুদপুরের ১৪ জন রয়েছেন। চার প্রতিষ্ঠানের মধ্যে একটি আবাসন ও একটি পরিবহন খাতের। হিসাবের তথ্য বিশ্লেষণ করে অর্থের উৎস, গতিবিধি ও অভিযোগের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা যাচাই করা হবে; এরপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।