Web Analytics

ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী নেতা নিরব নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের পিতা আলিমুর বিশ্বাস বাদী হয়ে সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে গেলে কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানায়। পরে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কর্মচারীরা বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরব ঝিনাইদহ শহরে ফাস্টফুড ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।