বগুড়ার শেরপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন তুষার কন্দকার (৪২) তিন মাস, মুকুল হাসান (২৮) দুই মাস, তন্ময় সরকার (২৬) তিন মাস, আব্দুর রহমান সাব্বির (৩২) দুই মাস, জাহিদুল ইসলাম (৪০) দুই মাস এবং মো. রুমেল বিজয় (২২) এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও পরিবহনের অভিযোগ প্রমাণিত হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।