Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার, ১৩ নভেম্বর সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে এনসিপির স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব, আন্তর্জাতিক সম্পর্ক, আলাউদ্দীন মোহাম্মদ। সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব পাবে বলে জানা গেছে। মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং এ ধরনের সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জও বৈঠকগুলোর আলোচ্য বিষয় হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।