Web Analytics

ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানার পর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় ও তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর। বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর সকাল সাড়ে ৫টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। নদী অববাহিকা, পাহাড়ঘেঁষা এলাকা, নিচু জনপদ ও জলাশয়সংলগ্ন অঞ্চলকে বেশি ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, দীর্ঘ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে মাটি অতিরিক্ত পানি শোষণ করতে পারবে না। এতে বৃষ্টির পানি দ্রুত ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু এলাকায় জমতে পারে। ফলে হঠাৎ বন্যা, জলাবদ্ধতা এবং পাহাড়ি নদী ও ছড়ার পানি দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। পাহাড়ি ঢলে নদী ও ছড়ার আশপাশের জনপদ প্লাবিত হতে পারে এবং সড়ক যোগাযোগ ও জরুরি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানো, উদ্ধারকারী নৌকা ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং ত্রাণসামগ্রী মজুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ওড়িশার নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৪৮ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কথা বলা হয়েছে। বাসিন্দাদের সরকারি নির্দেশনা মানতে ও নদী-জলপ্রবাহের কাছে না যেতে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।