Web Analytics

ভারতের গুজরাটের গান্ধীনগর জেলার কালোলের একটি দায়রা আদালত গরু জবাই ও গরুর মাংস বিক্রির চেষ্টার মামলায় তিন মুসলিমকে কঠোর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২৬ অক্টোবর ঘোষিত রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াসিম কুরেশি, মহম্মদ রফিক কুরেশি ও আসফাক বেহলিম। প্রত্যেককে জরিমানাও করা হয়েছে, তবে বিভিন্ন সংবাদমাধ্যমে জরিমানার অঙ্ক ২ লাখ থেকে ৩ লাখ রুপি হিসেবে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত দায়রা বিচারক বি আর রাজপুত গুজরাটের প্রাণী সংরক্ষণ (সংশোধনী) আইন এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে তাঁদের দোষী সাব্যস্ত করেন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট জামলা গ্রামের লালাভাই সেনমার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনের কাছ থেকে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধার করে। মাংসের আনুমানিক মূল্য ছিল ৫৫ হাজার রুপি।

অভিযানে গরু জবাইয়ে ব্যবহৃত বলে ধারণা করা অস্ত্র এবং মাংস পরিবহনের একটি যানবাহন জব্দ করা হয়। তদন্তে মাংস গুলাম মইন কুরেশির কাছে বিক্রির পরিকল্পনার তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। মোট ছয়জন গ্রেপ্তার হলেও বিচারে তিনজন দোষী সাব্যস্ত হন। রায়ে বিচারক বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি দিয়ে গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব এবং গরু রক্ষার দায়িত্বের কথা উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।