Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার প্লাম্বার মাসুদ রানা অফিস চলাকালে কোনো ছুটি না নিয়েই মঙ্গলবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড়ে যুবদলের বিক্ষোভে অংশ নেন। তাকে বিক্ষোভের সামনের সারিতে স্লোগান দিতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এই বিক্ষোভের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাসুদ রানা কোনো ছুটি নেননি, এবং অফিস সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, কোনো সরকারি কর্মকর্তা অফিস চলাকালে মিছিলে অংশ নিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রোভিসি অধ্যাপক ড. মাসুদা কামালও বলেন, অফিস চলাকালে কেউ মিছিলে অংশ নিতে পারেন না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।