Web Analytics

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার প্রস্তাব ঠেকাতে শত শত মুসলিম দিন-রাত মসজিদ ঘিরে অবস্থান করছেন। মাকতুবের উদ্ধৃত স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মসজিদের বাইরে প্রশাসনের বুলডোজার থাকলেও মানুষের ব্যাপক উপস্থিতির কারণে এখনো উচ্ছেদ বা ভাঙার কাজ শুরু হয়নি। রোববার রাতেও মসজিদ প্রাঙ্গণে মানুষের সংখ্যা বাড়ে; সম্ভাব্য উচ্ছেদ ও আংশিক ভাঙার আশঙ্কায় কয়েক সপ্তাহ ধরে তারা সেখানে অবস্থান করছেন।

২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলাকে সামনে রেখে সড়ক সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে বিরোধটি তৈরি হয়েছে। খাজর ওয়ালি মসজিদ থেকে গণেশ চৌক পর্যন্ত প্রায় ৭৩০ মিটার সড়ক ১৫ মিটার প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে মোট ২৭২টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। শাহী মসজিদের নামাজের হলের একটি অংশ, প্রায় ১২০ ফুট উঁচু মিনার এবং মাজার চৌক শাহী অংশ ভাঙার প্রস্তাব রয়েছে।

মধ্যপ্রদেশ হাইকোর্ট উজ্জয়েন পৌর করপোরেশনের ভাঙার নোটিশ চ্যালেঞ্জ করা দুটি আবেদন খারিজ করেছে এবং প্রস্তাবিত পদক্ষেপকে আইন ও বিধানসম্মত বলেছে। তবে মুসলিম পক্ষ রায়টি মানেনি। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের আইনজীবী জায়েদ পাঠান জানান, নুমাইন্দা কমিটি সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জের প্রক্রিয়া শুরু করেছে। তাদের মতে, শান্তিপূর্ণ অবস্থানই মসজিদ রক্ষার উপায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।