ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে এবং বাস্তব সংকট অস্বীকার করছে, অথচ দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
রুমিন ফারহানা বলেন, সরকার বারবার বলছে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে তিন কিলোমিটার লম্বা লাইন ও রাতভর অপেক্ষার পরও ড্রাইভাররা তেল পাচ্ছেন না। তিনি সরকারের বাজার রাত ৭টায় বন্ধের সিদ্ধান্তকে অদূরদর্শী বলে উল্লেখ করেন এবং অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি সংসদের মাধ্যমে জানতে চান, দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কত দিনের, কেন পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না এবং কারা তেল মজুত করছে—এসব বিষয়ে সরকারকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।