Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’। তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তবে পূর্ব অবহিত থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তাঁকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় ভারতের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র বলেন, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।