সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল ২২ হাজার ৬৩৬ জন। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক, পাঠানো তথ্যে এ তথ্য জানানো হয়।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের বিধিনিষেধই এসব বাতিলের কারণ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।