Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০ বা ২১ জুলাই থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। শনিবার নীলফামারীর ডিমলায় ১৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, রংপুর, সিলেট ও নোয়াখালীতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সুরমা-কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উপকূলীয় বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণ ও ভারতীয় ঢলের পানির প্রবাহের ওপর নির্ভর করবে বন্যার মাত্রা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।