Web Analytics

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা বা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক দুই পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের সীমান্ত ও সমুদ্রপথে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।