Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাহরানের আরামকো তেল স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানান।

এর আগে পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হতাহতের খবর নেই। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।