দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণের উদ্যোগ নিচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান। তাঁর সঙ্গে ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
স্বাস্থ্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ নৌভিত্তিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। ড. মুহিত বলেন, দক্ষিণবঙ্গের অন্তত চার থেকে পাঁচ জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল হলেও সচরাচর দেখা যায় এমন রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা সম্ভব হবে। তিনি বিদ্যমান সীমিত সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
পরিকল্পিত সেবার মধ্যে রয়েছে নারীর স্বাস্থ্যসেবা, মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুসেবা, সাধারণ অর্থোপেডিক বা হাড়ের অস্ত্রোপচার এবং চোখের ছানি অপারেশন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে এসব সেবা দেওয়া হবে। রাজীব আহসান বলেন, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের মানুষকে বিকল্প উপায়ে চিকিৎসাসেবা দেওয়াই লক্ষ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।