Web Analytics

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুস মিয়া বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং শ্রাবণ নামে একজনকে আটক করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণির ছাত্র প্রেম টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, গুলিটি ফুসফুসে আঘাত করেছে এবং এখনো তা বের করা সম্ভব হয়নি। তার বাবা-মা জানান, ছেলেটির অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসা নিয়ে অপু ও সাব্বির গ্রুপের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গুলিবিদ্ধ ছাত্রের পরিবারকে দেখে বলেন, এ ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা এড়াতে পারেন না। পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।