Web Analytics

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবে সহপৃষ্ঠপোষকতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে। ২০২৬ সালের ১৬ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, ওয়াশিংটন যদি নতুন কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি করে, তবে এর ফলাফলের আন্তর্জাতিক দায় সমর্থনকারী দেশগুলোকেও ভাগ করে নিতে হবে।

ইরান অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্র তার বেআইনি কর্মকাণ্ড ও সামরিক দুঃসাহসিকতার পক্ষে ভুয়া আন্তর্জাতিক সমর্থনের চিত্র দাঁড় করাতে সহপৃষ্ঠপোষক দেশগুলোর তালিকা ব্যবহার করছে। ইরান আরও জানায়, কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক ঢালই এসব দেশকে দায়মুক্ত করতে পারবে না।

যুক্তরাষ্ট্র, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশের সমর্থনে তৈরি খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধ এবং উপসাগরীয় সমুদ্রসীমায় মুক্ত নৌচলাচল পুনর্বহালের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।