বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সোমবার, ২৬ জানুয়ারি জানিয়েছে যে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে মোট ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের খবর পরিবেশনের অনুমোদন দেওয়া হবে। ইসির জনসংযোগ শাখা জানায়, সরকার অনুমোদিত সব গণমাধ্যমের সাংবাদিক ও স্টাফদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। এ জন্য ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, অনুমোদিত গণমাধ্যমের মধ্যে রয়েছে ১৮টি টিভি অনলাইন পোর্টাল, ১২৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ৬১টি আঞ্চলিক অনলাইন মিডিয়া এবং ২৬৩টি অনলাইন নিউজ পোর্টাল। এছাড়া ৩৩৪৭টি মুদ্রিত সংবাদপত্র রয়েছে, যার মধ্যে ১৩৯৭টি দৈনিক, ১২৩১টি সাপ্তাহিক, ২১৫টি পাক্ষিক, ৪৫১টি মাসিকসহ অন্যান্য পর্যায়ক্রমিক প্রকাশনা। এর মধ্যে ১৪২২টি ঢাকায় এবং ১৯৩৫টি ঢাকার বাইরে প্রকাশিত।
ইসির এই উদ্যোগের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ের গণমাধ্যমকে নির্বাচনী সংবাদ পরিবেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।