Web Analytics

ইসরাইলের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা ইরানে এক দিনে ১ হাজার ২০০টিরও বেশি বোমা ফেলেছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়, যেখানে অন্তত ১৪৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় বহু নিরীহ শিশু নিহত হয়েছে এবং এই হামলার জবাব দেওয়া হবে। ইরান নিশ্চিত করেছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

ইসরাইল দাবি করেছে, হামলায় ৩০ জন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।